জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

জাতির প্রধান দুশমন বিএনপি: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতির প্রধান দুশমন বিএনপি। দলটি যতো খুশি অবরোধ করুক তাতে সরকারের কিছু আসে যায় না।

আজ শুক্রবার জেলহত্যা দিবস উপলক্ষে ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, জাতির প্রধান দুশমন বিএনপি। দলটি যতো খুশি অবরোধ করুক তাতে সরকারের কিছু আসে যায় না। ২৮ তারিখ আবারও প্রমাণ হয়েছে সাম্প্রদায়িক শক্তির সবচেয়ে নির্ভরযোগ্য ঠিকানা হচ্ছে বিএনপি। এরাই জাতির প্রধান দুশমন। এ দেশের গণতন্ত্র, মুক্তিযুদ্ধ, স্বাধীনতাকে নিরাপদ করতে আওয়ামী লীগের নেতৃত্বে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করতে হবে, পরাজিত করতে হবে।

তিনি বলেন, সেদিন বিএনপি ২৮ জন সাংবাদিকের ওপর নৃশংসভাবে হামলা করেছিল। কীভাবে একজন পুলিশ সদস্যকে হত্যা করেছিল, হাসপাতালে হামলা চালিয়েছিল, প্রধান বিচারপতির বাড়িতে হামলা চালানো হয়েছিল। পার্কিং করা বাসে হেলপার শুয়েছিল, ঘুমন্ত হেলপারকে গাড়িসহ পুড়িয়ে হত্যা করে। এসব অপকর্মের যারা নেতৃত্ব দিয়েছে তাদের আটক করা কী দমনমূলক? অপরাধ করলে বিচার হবে না? ২৮ জন সাংবাদিকের ওপর সেদিন যে অত্যাচার করেছে তারা কী দায় এড়াতে পারবে? এটার বিচার হবে না? অপরাধ করলে বিচার হবে।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ১৯৭৫-এর ১৫ আগস্ট এবং ৩ নভেম্বর যেসব ঘটনা ঘটেছে সেগুলো কোনো স্বাভাবিক মৃত্যু নয়। ১৫ আগস্ট এবং ৩ নভেম্বর একই সূত্রে গাথা, একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা। ’৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নিঃশেষ করার চক্রান্ত হয়, শুধুমাত্র শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে ছিলেন বলে তারা রেহাই পেয়েছেন। এরপর ৩ নভেম্বর জেলের অভ্যন্তরে মুক্তিযুদ্ধের চারজন বিশিষ্ট সংগঠক, বঙ্গবন্ধুর সহচর, আমাদের চার জাতীয় নেতাকে হত্যা করা হয়েছিল। এরপর ২০০৪ সালের ২১ আগস্টের প্রধান টার্গেট ছিলেন বঙ্গবন্ধু কন্যা, আওয়ামী লীগ সভাপতিও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুনঃ “রিজার্ভ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই; সতর্ক হয়ে পদক্ষেপ নিচ্ছে সরকার”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র